
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ফকিরবাড়ি সড়কে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সাবেক প্রধান শিক্ষক মারুফা বেগম, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান এবং সাংবাদিক আজমিরহোসেন তালুকদার।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ‘সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান, প্রতিবন্ধীদের উন্নয়নে সকলে এগিয়ে আসবেন।’
এসময় বিদ্যালয়ের শিক্ষক, অটিজম শিশুদের অভিভাবক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্রঃ Our News 24