Skip to content

Development Teem Policy

প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (পিউইএস)


হালিমা বোর্ডিং, ১৫ স্টেশন রোড, ঝালোকাঠী।  

 রুডো উন্নয়ন দলের নীতিমালা

 

ভূমিকাঃ

রুডোর কর্ম এলাকা বসবাসরত পিছিয়ে পরা সুবিধা বঞ্চিত বা অসচেতন ব্যাক্তি সমন্বয়ে গঠিত গ্রুপকেই পিউইএস উন্নয়ন দল হিসাবে বলা হয়।


উদ্দেশ্যঃ

ধনী,গরীব/দরিদ্র নির্বিশেষে প্রত্যেকেই সরকারী সুযোগ সুবিধা পাওয়ার উদ্দেশ্য বা সহযোগিতার মাধ্যমে তাদের কে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার প্রক্রিয়াটাই এক মাএ উদ্দেশ্য।


লক্ষ্যঃ
গ্রামের চিকিৎসা বঞ্চিত বা অসুস্থ ব্যাক্তি কে সচেতন করা,স্বাস্থ্য বিষয়ক সরকারী, বেসরকারী সমন্বয় গঠনে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করা,কৃষি অধিকার সম্পর্কে সচেতন করা, সরকারের সকল ভাতা প্রদানের তথ্য প্রদান, প্রকৃত পক্ষে যাদের পাওয়ার অধিকার তাদের কে সহোযোগিতা করা, নেতৃত্বের বিকাশ ঘটানো, সর্বপরী সমাজের মূল ধারায় সবাই কে সম্পৃক্ত করন।


গঠন প্রনালীঃ

১। ১১ সদস্য বিশিষ্ট উন্নয়ন দল গঠিত হবে।

২। ১ জন সভাপতি, ১ জন সেক্রেটারি, ১ জন সাংগঠনিক সম্পাদক থাকবে। বাকী সবাই সদস্য হিসাবে গন্য হবে।

৩। প্রতিটা দলের একটা করে রেজুলেশন খাতা থাকবে।

৪। কমিটির মেয়াদ হবে ২ বৎসর।

৫। পিউইএস সংস্থার নির্দিষ্ট  ফরর্মেটে কমিটি গঠন করা হবে।

৬। পিউইএস সংস্থার কর্তৃপক্ষ কমিটি অনুমোদন করিবে।

৭।পিউইএস  সংস্থার উন্নয়ন দলের কোন প্রকার সদস্য চাঁদা থাকবে না।

৮। ছেলে-মেয়ে আলাদা আলাদা গ্রুপ হবে।

৯। একটি গ্রামে একটি মাএ গ্রুপ হবে।

১০। প্রতিমাসে একটি নিদিষ্ট জায়গায় সকল সদস্য একত্রিত হবে।

১১। প্রত্যেকে একে অপরে সম্পর্ক বজায় রাখবে।

১২। ব্যাক্তিগত বা পারিবারিক সমস্যা বা দ্বন্ধ যাই থাকুক না কেন পিউইএস সংস্থার কাজের ক্ষেএে সবাই এক হয়ে কাজ করবে।


পিউইএস–উন্নয়ন দলের সুযোগ সুবিধাঃ

১। বিনামূল্য আইনি সহায়তা প্রদান করা হবে।

২। পিউইএস সংস্থা কতৃক স্বাস্থ্য সেবা স্বল্পমূল্যর মধ্যে থেকেও ২৫% ছাড় দেওয়া হবে।

৩। সরকারী সুযোগ সুবিধা পাইতে সাহায্য করা হবে।

৪। পিউইএস সংস্থা কর্তৃক যে কোন সুযোগ সুবিধা থাকলে তা অগ্রাধিকার দেওয়া হবে।

৫। তাদের যে কোন সমস্যার জন্য সংস্থা সাড়া দিবে।

৬। বিভিন্ন সময় ফ্রি/বিনামুল্য বীজ, ওষুধ, পোশাক, খাদ্যসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হইবে।