Skip to content

Purchase Policy

প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (পিউইএস)
হালিমা বোর্ডিং, ১৫ স্টেশন রোড, ঝালোকাঠী।   

জরুরি ওষুধ পত্র ক্রয় ও প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবস্থাকরন নীতিমালা

 

ভূমিকাঃ

হাসপাতালে আগত রোগী বা আকস্মিক দুর্ঘটনা রোগী বা প্রাকৃতিক  দুর্যোগ বা মহামারীতে চিকিৎসার জরুরী প্রয়োজনে ওষুধপত্র ও সরঞ্জামাদি জরুরি ভিত্তিতে ক্র‍য়ের বা ভাড়া বা যে কোন  ভাবে প্রয়োজনীয় সরঞ্জমাদি ব্যবস্থাকরন হচ্ছে জরুরী ক্রয় ও ব্যবস্থাকরন নীতিমালা। 

 

উদ্দেশ্যঃ

প্রাকৃতিক দু্র্যোগে জরুরী ভাবে উপকারভোগী নির্বাচনে বা বাছাইয়ের সাথে সাথে জরুরি মুহূর্তে প্রয়োজনীয় ওষুধপত্র বা সরঞ্জামাদি প্রদান করে সমস্যার সমাধান করা।

 

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয়ঃ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত রোগীকে সেবা প্রদান যেমন, উদ্ধার, হাসপাতালে  নিয়ে যাওয়ার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা করা, বিভিন্ন ওষুধ পত্র ক্রয় করার জন্য নির্দিষ্ট সরবরাহ ভেন্ডর থাকবে বা সরবরাহকারী থাকবেন যেমন,

০১. খাদ্য  সরবারহকারী ।

০২. ওষুধ সরবরাহকারী ও সার্জিক্যাল সরঞ্জাম সরবরাহকারী ।

০৩. অ্যাম্বুলেন্স বা রেন্ট-এ-কার সরবরাহকারী ।

০৪. নৌযান যেমন নৌকা, ইঞ্জিনচালিত নৌকা, স্পিডবোর্ড সরবরাহকারী।

০৫. স্টেশনারি ও আইটি সাপোর্ট প্রতিষ্ঠান সরবরাহকারী।

০৬. ম্যানপাওয়ার সরবরাহকারী কোম্পানি ।

০৭. হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার ।

০৮. জেনারেল সরবরাহকারী (প্রয়োজনীয় যে কোন জিনিসপত্র) ।

 

নেটওয়ার্কে থাকবে ফায়ার সার্ভিস, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী,  সরকারী হাসপাতাল, স্থানীয় প্রশাসন, দেশী বিদেশী ইমারজেন্সি রেস্পন্সকারী দাতা সদস্যরা, ডুবুরি, নৌ-পুলিশ, বাংলাদেশ পুলিশ, মিডিয়া, সরকারী বিভিন্ন দপ্তর,। উক্ত সকল নেটওয়ার্কের সাথে দাপ্তরিক যোগাযোগ মোবাইল নাম্বার ডাটাবেজ এবং জরুরী নাম্বার সংগ্রহ থাকবে। যাতে করে জরুরি সময়ে কাজে লাগানো যায়। 

 

ভেন্ডর নিয়োগ/সরবরাহঃ

প্রতি তিন বছর এর জন্য সংস্থা বাংলাদেশের সৎ, সয়ংসম্পূর্ণ উল্লেখিত প্রয়োজনীয় প্রতিষ্ঠানের নিকট থেকে আবেদন গ্রহন করিবে। আবেদন গ্রহন করিবার সময় প্রতিষ্ঠান তার ব্যবসার প্রয়োজনীয় সরকারের নির্দেশ অনুযায়ী আপডেট কাগজ পত্র জমা দিবেন। ক্রয় কমিটি উক্ত কাগজপত্র যাচাই বাছাই পূর্বক নিখুঁতভাবে বিবেচনায় এনে ভেন্ডর নির্বাচন করবে। এবং তাকে সংস্থার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান ও অফিসে সংরক্ষন করিবে। ক্রয়ের ক্ষেত্রে বা ভাড়ার ক্ষেত্রে কমপক্ষে তিনটি প্রতিষ্ঠানের কোটেশন গ্রহন করিতে হবে। সকল কোটেশন কমিটি যাচাই বাছাই করবে। দর, দাম, গুণোগতমান,সময় প্রভৃতি সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহন করিবে। কোন কারনে যদি সর্বনিম্ন দর দাতার কোটেশন গ্রহন করা সম্ভব না হয় তাহলে তাহার কারণ উল্লেখ  করে ২য় স্থান প্রতিষ্ঠান কে নির্বাচন করিবে।  

 

যেহেতু জরুরী ক্রয় পলিসি সে কারনে তিনটি প্রতিষ্ঠানের যেকোন একটি প্রতিষ্ঠানের নিকট থেকে জীবন বাঁচানো ও দ্রুত সুস্থতা বা প্রভৃতি কারনে মাল ক্রয় করার যাবে এ ক্ষেত্রে ক্রয় কমিটি সুনির্দিষ্ট কারন উল্লেখ করিবে। এছাড়াও জরুরী প্রয়োজনে বা ভেন্ডরদের কাছে প্রয়োজনীয় মালামাল পর্যাপ্ত নেই বা বাহির থেকে বা সরকার থেকে সংগ্রহ করিতে হবে সেক্ষেত্রে ও সুনির্দিষ্ট কারণ ও মতামত উল্লেখ করে ক্রয় বা সংগ্রহ করা যাবে। পেমেন্ট সিস্টেম ওয়ার্ক ওর্ডার এ  উল্লেখ থাকিবে। যেহেতু জরুরী ব্যবস্থাপনার কাজ সে কারনে মালামাল দ্রুত সময়ে সাপ্লাই বিষয় প্রথম গুরুত্ব দিতে হবে। এছাড়া প্রতি তিন বছর পর পর ভেন্ডর পুনরায় নিয়োগ করাতে হবে। এক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দিতে হবে।