Skip to content

Volenture Policy

প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (পিউইএস)


হালিমা বোর্ডিং, ১৫ স্টেশন রোড, ঝালোকাঠী।  

 

রুডো ইমারজেন্সি ভলেন্টিয়ার টিম

 

ভুমিকাঃ 

পিউইএস’র কর্মএলাকা বা পার্শ্ববর্তী এলাকায় হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়-বৃষ্টি, খরা, সাইক্লোন, বন্যা যে কোন মহামারী যেমন, ডায়রিয়া, ম্যালেরিয়া, করোনা, ডেঙ্গু ইত্যাদি সময়ে তাদের সাহায্য সহযোগিতা ও উদ্ধার করার জন্য ইমার্জেন্সি সাপোর্ট ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করে তাদেরকে প্রশিক্ষিত করে সর্বদা সেবাপ্রদানকারী গ্রুপ হচ্ছে রুডো স্বেচ্ছাসেবী বা ভলেন্টিয়ার গ্রুপ। 

 

উদ্দেশ্যঃ

জলবায়ু পরিবর্তনের কারণে যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীতে জরুরী সার্বিক সহায়তা প্রদান করা। 

স্বেচ্ছাসেবক গ্রুপ গঠন ও কার্যক্রমঃ

মানবিক কাজে সহায়তা প্রদানের মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে বাছাই করে পিউইএস স্বেচ্ছাসেবক টিমে অন্তর্ভুক্ত করানো। অন্তর্ভুক্ত সদস্যকে প্রাকৃতিক দুর্যোগ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দক্ষ করে তোলা। প্রত্যেক স্বেচ্ছাসেবকেই প্রাকৃতিক দুর্যোগ সমন্ধে জ্ঞান রাখা। প্রাকৃতিক দুর্যোগের  পূর্বপ্রস্তুতি ও পরবর্তী প্রস্তুতি এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্বন্ধে জ্ঞান রাখা। মহামারীতে রোগীকে সেবা প্রদান করা। দুর্যোগে সর্তকতা ও প্রতিরোধ মূলক বার্তা পৌঁছানো চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে ওষুধ সেবন, টিকা প্রদান, হাসপাতালে নিয়ে যাওয়া এবং আসা প্রভৃতি কার্যক্রম করা। 

প্রশিক্ষণ প্রদানের প্রক্রিয়াঃ

রুডোর নির্বাচিত স্বেচ্ছাসেবক দের ডাটাবেজ করতে হবে। ডাটাবেজ এর তথ্য অনুযায়ী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।  এবং স্বেচ্ছাসেবক দের রুডোর ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ এর যাবতীয় খরচ প্রদানের মাধ্যমে স্বেচ্ছাসেবক দের দক্ষ করে গড়ে তোলা হবে। তাদেরকে কাজের সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদপত্র, সহ প্রভৃতি প্রয়োজনীয় কারিগরি সার্পোট প্রদান করা হবে।

ওয়াদা বা শপথঃ

প্রত্যক স্বেচ্ছাসেবক মানবতাবাদী কাজ কর্ম করার লক্ষে নিঃস্বার্থ ভাবে  পিউইএস’র সাথে সমাজসেবা ও মানবতাবাদী কাজ এর ওয়াদাবদ্ধ থাকবে।