Skip to content

Physent Management Policy

প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (পিউইএস)


হালিমা বোর্ডিং, ১৫ স্টেশন রোড, ঝালোকাঠী।  

 

জরুরী রোগী ব্যবস্থাপনা  নীতিমালা

 

ভুমিকাঃ  

পিউইএসর কর্ম এলাকায় বসবাসরত জনগন বা পিউইএস স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতাভুক্ত সদস্য বা যে কোন রোগীর  জরুরী ভাবে সেবা প্রদানের উদ্দেশ্যে গঠিত জরুরী সেবা যেমন, দুর্ঘটনায় আহত রোগী,  হাত পা ভাঙ্গা কাটাছেঁড়া রোগী, এ্যাজমা বা শ্বাস প্রশ্বাসের কষ্ট জনিত রোগী, হার্টের রোগী, উচ্চ রক্তচাপ জনিত কারনে অজ্ঞান হয়ে যাওয়া রোগী, নরমাল ডেলিভারি, অতিরিক্ত গ্যাস জনিত কারণে পেট ব্যাথা বুক জ্বালাপোড়া করা, অতিরিক্ত পাতলা পায়খানা,  উচ্চ তাপমাত্রায় জ্বর, মাত্রাতিরিক্ত বমি প্রভৃতি রোগের মুমর্ষ অবস্থায় সেবা প্রদানের নিয়মনীতি ই হলো পিউইএস জরুরী রোগী ব্যবস্থাপনা নীতিমালা।  

 

কার্যক্রমঃ

০১. কাউন্টার থেকে টিকিট গ্রহণ করতে হবে। 

০২. রোগীকে বিছানাতে শুয়ায়ে দিতে হবে।

০৩  রোগীর প্রাথমিক ইতিহাস গ্রহণ করতে হবে যেমন, রোগীর বর্তমান সমস্যা কি? কেমন করে হয়েছে তার ইতিহাস জানতে হবে, এর আগে এমন কোনো সমস্যা হয়েছে কিনা, এর আগে এই সমস্যার জন্য হাসপাতালে ভর্তি  হয়েছিল কিনা ?  

০৪. রোগীর অবস্থা খুব খারাপ হলে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত মানের হাসপাতালে রেফার করতে হবে যেমন, আঘাত জনিত কারণে কেটে গেলে, রক্ত ক্ষরণ বেশি হলে তাহলে প্রাইমারি সেলাই দিয়ে প্রেসার ব্যান্ডেজ দিয়ে তারপর রেফার করতে হবে, এ্যাজমা বা শ্বাসকষ্টের রোগী হলে প্রাথমিক চিকিৎসা যেমন অক্সিজেন নেবুলাইজেশন দিয়ে রোগীর সুস্থতা নিশ্চিত করে তারপর তাকে রেফার করতে হবে।

এক কথায় রোগীর যেকোনো জরুরী সমস্যা হলে প্রাথমিক চিকিৎসা প্রদান করার চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় তাহলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে  রেফার করতে হবে। 

০৫. রোগীর রোগ নির্ণয় করতে হবে। 

০৬. রোগী বা রোগীর অভিবাবককে রোগ সম্পর্কে অবহিত করতে হবে উল্লেখ্য যে যদি মনে হয় রোগীকে অবহিত করলে রোগী আরো আতঙ্কিত হতে পারে তাহলে অভিভাবক কে জানিয়ে চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

 

 সিদ্ধান্তের ক্ষেত্রে করনীয়ঃ

০১. পিউইএস হাসপাতালে কি পরিমান চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। 

০২. বিনামূল্যে কি কি সেবা পাবে। 

০৩. কি কি সেবা অথবা ওষুধ বাহির থেকে গ্রহণ করতে হবে ।

০৪. চিকিৎসা সেবার ব্যয় ভার কত হবে। 

০৫. বাহিরের ওষুধ ক্রয়ের পূর্বে পিউইএস মেডিসিন ডিপোতে ন্যায্যমূল্য ওষুধ  প্রাপ্তির বিষয়টি অবহিত করতে হবে। 

০৬. ওষুধের ক্রয়ের ক্ষেত্রে সেবা গ্রহীতার মতামতকে প্রাধান্য দিতে হবে যেমন, পিউইএস মেডিসিন ডিপো থেকে ঔষধ ক্রয় করতে পারে অথবা  বাহির থেকেও ওষুধ ক্রয় করতে পারবে। 

০৭. ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করতে হবে।

০৮.  রোগীকে সম্পূর্ণ চিকিৎসা সেবা দেওয়ার সুবিধা থাকলে পিউইএস হাসপাতালে চিকিৎসা দিতে বলতে হবে।