Skip to content
News

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্বল বিতরণ

October 13, 2026 · News

October 13, 2026News

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার  সকাল ১০ টার স্থানীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক শিশুকে নতুন বই ও কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন শিক্ষার্থীর হাতে বই ও কম্বল তুলে দেন। বিদ্যালয়ের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান, সাংবাদিক আজমির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা শিশুরা লেখাপড়া করে সমাজের উঁচু স্থানে অধিষ্ঠিত হতে পারে। সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের উন্নয়নে আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা।

সূত্রঃ 26 Bangla tv